1. dailyainerkantho@gmail.com : admin :
বৃদ্ধ নাইট গার্ড কে জবাই করে হত্যা মামলার আসামি আটক - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

বৃদ্ধ নাইট গার্ড কে জবাই করে হত্যা মামলার আসামি আটক

খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 123 Time View

পঞ্চগড়ে বৃদ্ধ নাইট গার্ড রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।

জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ছিল ক্লুলেস হত্যাকাণ্ড।
উল্লেখ গত ০৫ অগাস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com