1. dailyainerkantho@gmail.com : admin :
ভারতের উত্তর ২৪ পরগনায় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৪১তম সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা অনুষ্ঠিত - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৪:৪২|
শিরোনামঃ
শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

ভারতের উত্তর ২৪ পরগনায় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৪১তম সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা অনুষ্ঠিত

ভারত সংবাদদাতা
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 461 Time View

গত ১৯শে অক্টোবর রবিবার ২০২৫ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে মাননীয় সাহিত্যিক সাইদুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কবি অজয় চক্রবর্তী মহাশয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন মোহর আলি মণ্ডল, উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, অপূর্ব মণ্ডল, জয়দেব বিশ্বাস এবং জামাত সরদার মহাশয়। অতিথি বৃন্দ শিশু সাহিত্য ও শিশুশ্রম নিরসন বিষয়ক মনোজ্ঞ আলোচনা করেন।
প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৪১তম সংখ্যা উপস্থিত অতিথিবৃন্দের হাত দিয়ে।
কবিতা, গল্প পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন পত্রিকা সম্পাদক আনারুল হক, সহসম্পাদক সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান,খালেক পাড়, রাজেশ সরকার, শিউলি বিশ্বাস, নূরুল হক মণ্ডল, সিকান্দার আলি, সাগর মণ্ডল জাকির হোসেন মণ্ডল, মাকফুর রহমান সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com