1. dailyainerkantho@gmail.com : admin :
মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ায় দৌলতপুরে গ্রেফতার -১ - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৫৩|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ায় দৌলতপুরে গ্রেফতার -১

মো:তৌফিক হাসান,কুষ্টিয়া সদর
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 152 Time View

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় হত্যা চেষ্টা ও মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত তিনটার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রহিদুলকে গ্রেফতার করে পুলিশ।
রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯/০৭/২০২৫ তারিখ বেলা ১২ টার দিকে জমি জায়গা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বসত বাড়িতে রামদা, হাতকুড়াল, রড ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে আওয়ামী লীগ নেতা রহিদুল ও তার লোকজন। এমন অবস্থায় বাড়িতে ভাঙচুর লুটপাটে তাদের বাধা দিলে ইসরাইলের ছেলে আব্দুল্লাহ সাহাবী কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে রহিদুল, রেজাউল সহ ৭ জন অস্ত্রধারীরা।

অস্ত্রধারীদের হামলায় আব্দুল্লাহ সাহাবী (জয়রামপুর স্থানিয় বড় মসজিদের ইমাম) গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবীর একটি চোখ উপড়ে যায় এবং সে অন্ধত্ব বরণ করে ।

এ ঘটনায় আব্দুল্লাহ সাহাবীর মা বাদী হয়ে রহিদুল কে প্রধান আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।

এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com