1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে সেনা অভিযানে ২১৩ বোতল বিদেশী মদ জব্দ, আটক ২ - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:০৮|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মাধবপুরে সেনা অভিযানে ২১৩ বোতল বিদেশী মদ জব্দ, আটক ২

ফরাস উদ্দীন, মাধবপুর
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 206 Time View

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জানা যায়, ২৪ আগস্ট (রোববার) সকালে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালান। এ সময় ২১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার আরডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) এবং আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ জানান, আটক দুজনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com