আরও বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ ছাড়াও গণঅভ্যুত্থানকে স্মরণে রাখতে মাস জুড়ে থাকছে আরও নানা আয়োজন।







