1. dailyainerkantho@gmail.com : admin :
শৈলকূপায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার: উদ্ধার লং ব্যারেল ও স্টান গান - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:২৮|
শিরোনামঃ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন

শৈলকূপায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার: উদ্ধার লং ব্যারেল ও স্টান গান

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 149 Time View

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (০৭-০৭-২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ধৃত ব্যক্তির কাছ থেকে ১টি লং ব্যারেল গান, ১টি স্টান গান এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com