1. dailyainerkantho@gmail.com : admin :
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১:২৫|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 165 Time View

 

সাবেক ডিএমপি কমিশনারসহ হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করা হয়।

রোববার (১০ আগস্ট) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

আসামিরা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

গত ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এর আগে ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিল। গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। সেদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে রামপুরার একটি হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুপুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পথে বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে পাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে যান তিনি।

পুলিশও তখন তার পেছন পেছন ভবনে উঠে যায়। একপর্যায়ে জীবন রক্ষার জন্য ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে পড়েন আমির হোসেন। কিন্তু পুলিশ তাকে দেখে ফেলে এবং এক সদস্য তার দিকে ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি তিনতলায় পড়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে শেষ পর্যন্ত তিনি বাড়ি ফিরে যেতে সক্ষম হন।

উল্লেখ্য, আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো অভিযুক্ত সাবেক এএসআই চঞ্চল সরকারকে গত ২৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com