1. dailyainerkantho@gmail.com : admin :
সিরাজদিখান থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৫১|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

সিরাজদিখান থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 153 Time View

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তা-এর প্রতিনিধি দল পত্রিকাটির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় তারা স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করতে পারে।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সহকারী সম্পাদক শাহিদুল হাসান শাওনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার আসিফ বাধন, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান প্রমুখ।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল বলেন, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে সকলে জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com