1. dailyainerkantho@gmail.com : admin :
সীমান্তে আত্মীয়কে নিয়ে ঘুরতে গিয়ে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়া দুই বাংলাদেশি তরুণকে আটক করার ফেরত দিয়েছে বিএসএফ - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:৩০|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

সীমান্তে আত্মীয়কে নিয়ে ঘুরতে গিয়ে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়া দুই বাংলাদেশি তরুণকে আটক করার ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্জগড় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 281 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে আত্মীয়কে নিয়ে ঘুরতে গিয়ে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়া দুই বাংলাদেশি তরুণকে আটক করার ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তারা আটক হন।

পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ওই দুই তরুণ হলেন-পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজিব ও তার আত্মীয় রিয়াদুল সীমান্ত এলাকায় ঘুরতে যান এবং ছবি তোলার সময় অসাবধানতাবশত মেইন পিলার ৪২১-এর ৭ নম্বর সাব পিলার অতিক্রম করে ভারতের আমতলী এলাকায় প্রায় ২০ গজ ভেতরে ঢুকে পড়েন। কাঁটাতারের বেড়া না থাকায় তারা বুঝতে পারেননি যে তারা সীমান্ত অতিক্রম করছেন।

এ সময় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
বিএসএফ পরে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে জানায়।

পরিচয় যাচাইয়ের পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেখপাড়া সীমান্ত এলাকায় মেইন পিলার ৪২১-এর ১১ নম্বর সাব পিলার সংলগ্ন স্থানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে পঞ্চগড় সদর থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, আমার ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে নাটোর থেকে এক আত্মীয় এসেছিলেন। তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করি। পরে পতাকা বৈঠকে তাদের ফেরত আনা হয়।

এ প্রসঙ্গে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পার হওয়া একটি গুরুতর বিষয়। আমরা স্থানীয় জনগণকে সব সময় এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই। তবে এ দুই তরুণের বয়স কম এবং তারা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com