1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ- ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার রফিকুল ইসলামের মতবিনিময় সভা - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও

সুনামগঞ্জ- ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার রফিকুল ইসলামের মতবিনিময় সভা

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 239 Time View

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার জোবাইদা গার্ডেন নিজস্ব মাঠে ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা,মধ্যরগর,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও ধর্মপাশা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদার এর সঞ্চালনায়। প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আপন মিয়া, বিএনপি নেতা আব্দুল সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মো: ইকবাল হোসেন, সাবেক যুবদল নেতা রাসেল মিয়া, ছাত্রদল নেতা পলাশ আহমেদ, সাবেক উপজেলা কৃষকদলের সদস্য আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে কোয়ালিটি সংসদ চাই, সৎ, যোগ্য ও মেধা প্রার্থী বেছে নিন, আপনাদের অধিকার প্রতিষ্টায় সংসদে কথা বলতে দিন। তিনি আরও বলেন, তারেক রহমানের হাতেকে শক্তিশালী করতে হবে। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্যয় দেওয়া যাবেনা। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com