1. dailyainerkantho@gmail.com : admin :
হারানো মোবাইল ফোন উদ্ধারে এপিবিএন-এর বিশেষ সাইবার শাখা, জেনে নিন কী করবেন - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:০৫|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

হারানো মোবাইল ফোন উদ্ধারে এপিবিএন-এর বিশেষ সাইবার শাখা, জেনে নিন কী করবেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 154 Time View

 ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে ফোন ছাড়া এক ঘণ্টাও কাটানো অনেকের জন্য কঠিন। তবে অসতর্কতায় বা চুরি-ছিনতাইয়ের ঘটনায় মোবাইল ফোন হারানোর ঘটনা বাড়ছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও দেখা দেয়।

এই পরিস্থিতিতে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কাজ করছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডেডিকেটেড সাইবার ও সিডিআর এনালাইসিস শাখা।

১২ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি ও কমান্ডিং অফিসার মোহাম্মদ ইকবাল বলেন, “অনেক সময় হারানো বা চুরি হওয়া ফোনের তথ্য দিয়ে ব্যবহারকারীকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা হয়। এ কারণে মোবাইলে সংরক্ষিত তথ্য এনক্রিপ্ট করে রাখা উচিত, যাতে তৃতীয় পক্ষ সহজে সেগুলো খুলতে না পারে।”

এপিবিএন-এর পরামর্শ অনুযায়ী, ফোন ব্যবহারকারীদের অবশ্যই ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। ফোন হারালে বা চুরি হলে আইএমইআই নম্বর উল্লেখ করে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সেই জিডির কপি সরাসরি বা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-১৯৪০১৮ অথবা ০১৩২০-১৯৪০০৩) পাঠাতে হবে ১২ এপিবিএন-এ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com