1. dailyainerkantho@gmail.com : admin :
১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 194 Time View

 

১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” – ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে একটি ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিকবার কল ও মেসেজ পাওয়ায় তিনি সতর্ক হন।

তিনি জানান, ফোন রিসিভ করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা?” উত্তরে তিনি পরিচয় নিশ্চিত করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব।” এ কথার পর তিনি কলটি কেটে দেন।

পরে ওই নম্বর থেকে একাধিকবার মেসেজ পাঠানো হয়। বার্তাগুলোতে বলা হয়, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’, ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। ওসি মোখলেছুর রহমান মেসেজে পরিচয় জানতে চাইলে অপরপ্রান্ত থেকে পাল্টা হুমকি দিয়ে বলা হয়, “দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।”

ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com