1. dailyainerkantho@gmail.com : admin :
১৪ বছর হলেও দাম্পত্য জীবনে সন্তান হয়নি প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকতো, তেতুলিয়ায় গৃহবধূ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ - dailyainerkantho
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:০৩|
শিরোনামঃ
ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

১৪ বছর হলেও দাম্পত্য জীবনে সন্তান হয়নি প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকতো, তেতুলিয়ায় গৃহবধূ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 189 Time View

পঞ্চগড় জেলা থেকে খাদেমুল ইসলাম স্টাফ রিপোর্ট
:পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় আনজু আরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর তেতুলিয়া
মমিন পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া ইউনিয়নের মমিনপাড়ায় গৃহবধূ আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। ১৪ বছর হলেও দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকত।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাসার গৃহবধূ মোছা. হাসিনা বেগম মোবাইল চাজার্র দিতে আসেন। এ সময় তিনি আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। ছোট বোন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু। তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com