1. dailyainerkantho@gmail.com : admin :
২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ১ লক্ষ টাকা পেয়েছেন, বাকি টাকার জন্য নারীকে মারধর বিএনপি নেতার। - dailyainerkantho
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:২৪|
শিরোনামঃ
শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী ’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট। প্রভাবশালীর দখলে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ৩৮১.৭৫ শতাংশ জমি? 0xf3bec429 ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ১০ম গ্রেড প্রদান, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির সহযোগিতায় এম-ট্যাবের পাশে আছি- ডাঃ ফরহাদ হালিম ডোনার নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ১ লক্ষ টাকা পেয়েছেন, বাকি টাকার জন্য নারীকে মারধর বিএনপি নেতার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 146 Time View

 

গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে এক নারী ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। ওই নারীর অভিযোগ, বিশ লাখ টাকা চাঁদা দাবি করে এক লাখ দেওয়া বাকি টাকার জন্য তাকে ও তার স্বামীকে মারধর করেন স্থানীয় এই নেতা।

জানা যায়. ভুক্তভোগী শিরিন আক্তার ও তার স্বামী আব্দুল কাদের স্থানীয় যুবদলের একজন কর্মী। গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তারা এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিরিন তার পিতার মৃত্যুর পর সাড়ে চৌদ্দ কাঠা জমির মালিক হন। চার মাস আগে পাঁচ কাঠা জমি বিক্রি করতে গেলে অভিযুক্ত জাহাঙ্গীর আলমসহ আরও ১০ জন ব্যক্তি তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে তিনি এক লাখ টাকা দিয়ে জমি বিক্রি করেন। কিন্তু তারপরও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আরও চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রসহ শিরিনের বাড়িতে হামলা চালায়। তারা শিরিন ও তার স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে জোর করে বের করে দেয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এখন জোরপূর্বক বিক্রিত জমিতে নিজেদের মতো করে বাউন্ডারির কাজ চালাচ্ছেন এবং শিরিনকে তার নিজ বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শিরিন বলেন, ‘আমার স্বামী বিএনপির একজন সক্রিয় কর্মী, তারপরও আমাদের চাঁদা দিতে বাধ্য করা হয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে এমন হয়রানি অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। আমি বিএনপির শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘শিরিন ও তার ভাইবোনদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার নামাজের আগে তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। আমি পরিস্থিতি শান্ত করে মসজিদে যাই। নামাজ শেষে ফিরে এসে দেখি তারা আবার ঝগড়ায় লিপ্ত। তখন স্থানীয় নেতা ইব্রাহীমকে নিয়ে গিয়ে তাদের থামিয়ে দিই।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com