1. dailyainerkantho@gmail.com : admin :
ঋণ পরিশোধে ব্যার্থ হওয়ায় তালাবন্ধ নারী - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ঋণ পরিশোধে ব্যার্থ হওয়ায় তালাবন্ধ নারী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 247 Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে ঋণের টাকা পরিশোধ না করায় এক নারীকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নুরনাহার খাতুন (৪৭)। তিনি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, অসুস্থতার কারণে সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে বিআরডিবি অফিসে গেলে মাঠকর্মী আবেদা সুলতানা অবশিষ্ট টাকা পরিশোধ না করায় তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান।

এ বিষয়ে মাঠকর্মী আবেদা সুলতানা বলেন, নুরনাহার খাতুনের কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা আছে। তিনি বারবার কিস্তি বকেয়া রাখছেন।

অফিস আমার বেতন থেকে কেটে নিচ্ছে। তাই আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে তাকে নিয়ে যায়।

নুরনাহার অভিযোগ করেন, আমি তার কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু সে সময় না দিয়ে রাতের অন্ধকারে তালা মেরে আমাকে রেখে যায়। এটা একজন নারীর জন্য চরম অপমানজনক ও অমানবিক।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।

জীবননগর পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা তারিক জামাল বলেন, নুরনাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। মেয়াদ শেষ হলেও তিনি পুরো টাকা ফেরত দেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে অফিসে আসেন।

আমরা তার পরিবারের লোকজনকে ডেকে মীমাংসা করতে বলি। তবে তাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখা হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com