রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে। এর বেশি আপাতত তথ্য নেই।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এর আগে রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।