1. dailyainerkantho@gmail.com : admin :
এবার প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৫|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

এবার প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২১, ২০২৫,
  • 109 Time View

 

পাকিস্তানি এক ব্লগারের সঙ্গে ফেসবুকে পরিচয় বাংলাদেশি এক তরুণীর। সে থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরপর এক বছর আগে ২০২৪ সালে বিয়ে করেছেন তারা।

রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে এসে জানালেন তার বাংলাদেশে আসার গল্প।

পাকিস্তানি সেই ব্লগার বলেন, তিনি প্রথম এসেছিলেন ২০২২ সালে বাংলাদেশে। এরপর প্রেমের টানে ২০২৪ সালে বাংলাদেশে এসে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণীকে। সে থেকেই এখানেই আছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে খুব ভালোবাসি অনেক অনেক ভালোবাসি। আমি পাকিস্তানের মুলতান শহরের ছেলে। এর আগে আমি কখনো বাংলাদেশ স্টেডিয়ামে খেলা দেখিনি। আজকে প্রথমবার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছি। আমি খুব এক্সাইটেড।

তিনি আরও বলেন, আমি এখন অনেক ভালো বাংলা বলতে পারি। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি। বাংলায় কথা বলি আমার কোন সমস্যা হয় না। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। পাকিস্তানে যেতে আর মন চায় না। আমি এখন বাংলাদেশেই থাকবো। আমি বলে বুঝাতে পারবো না আমার বাংলাদেশ কত ভালো লাগে। এখানকার কালচার, পরিবেশ সব কিছু আমার ভালোলাগে।

বাংলাদেশি সেই তরুণী বলেন, পাকিস্তানি সেই ব্লগারের সঙ্গে পরিচয় হয়েছিল ব্লগের ভিডিওতে কমেন্ট করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com