1. dailyainerkantho@gmail.com : admin :
কবি শারাবান তহুরাকে সম্মাননা স্মারক দিলেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৫|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

কবি শারাবান তহুরাকে সম্মাননা স্মারক দিলেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 140 Time View

ঢাকা, ২৬ জুলাই ২০২৫ (শনিবার):
আদাবরের নবোদয় হাউজিং এর নন্দন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র-এর উদ্যোগে আয়োজিত মহিলা উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা। সংগঠনের সভানেত্রী এস এম মোমো-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখিকা ও কবি শারাবান তহুরা। তাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এই সময় তিনি সংগঠনকে তাঁর লেখা একগুচ্ছ মূল্যবান বই উপহার দেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানের শুরুতে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “নারী ও শিশুদের উন্নয়নে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তারা যেন কোনওভাবেই নির্যাতন ও হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বিমান দুর্ঘটনার মতো দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। সবার আগে দেশ—এই মূলমন্ত্র ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে তিনি মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আদাবর শাখার ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সদস্যরা হলেন:

সভানেত্রী: এস এম মোমো

সহ-সভানেত্রী: আক্তারি বেগম ও ইলোরা ইয়াসমিন

সাধারণ সম্পাদক: লায়লা আক্তার

সহ-সাধারণ সম্পাদক: মুনিরা বুলবুল

অর্থ সম্পাদক: মদিরা আক্তার মীম

সাংগঠনিক সম্পাদক: তাব্বাসুম ইসলাম

দপ্তর সম্পাদক: মোহসিনা আফরিন

প্রচার সম্পাদক: ওয়হিদা ইয়াসমিন

মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা: শারমিন আক্তার

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উদ্যোক্তা নারী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভা নারী ও শিশু কল্যাণে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে একটি সুন্দর উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com