1. dailyainerkantho@gmail.com : admin :
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও

কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 136 Time View

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, টানেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, এতে নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘টানেল এখন লোকসান গুনছে। এটা লাভজনক করতে চাইলে আশপাশের অঞ্চলগুলোর নগরায়ণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত সিটি করপোরেশন সম্প্রসারণ ছাড়া এই বিশাল প্রকল্পকে কাজে লাগানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আনোয়ারা দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি। গত ১৬ বছরে বৈষম্যের কারণে এ অঞ্চলের উন্নয়ন হয়নি। কিন্তু আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এখানে ব্যাপক উন্নয়ন হবে, কর্ণফুলী টানেল হবে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আনোয়ারা শুধু রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এলাকা। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা দক্ষিণ চট্টগ্রামকে দেশের অর্থনীতির নতুন শক্তিতে রূপান্তর করব।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, নুর আলী, যুবদল সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com