1. dailyainerkantho@gmail.com : admin :
কোটচাঁদপুরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২০|
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কোটচাঁদপুরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 551 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরামপুর গ্রামে পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই গ্রামের রাশেদ আলীর ছেলে। পরিবারের সদস্যদের মতে, সকালে খেলাধুলা করার সময় একটি বল পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে শিশুটি পুকুরে নেমে পড়ে এবং ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর জামান। তিনি জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করেনি, তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শিশুটির মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পুকুরগুলোতে সুরক্ষার ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা প্রশাসনের কাছে এসব পুকুরে নিরাপত্তা ব্যারিকেড ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com