1. dailyainerkantho@gmail.com : admin :
খুলনা-যশোর মহাসড়কের পাশে নবজাতক ফেলে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্য - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৬|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

খুলনা-যশোর মহাসড়কের পাশে নবজাতক ফেলে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্য

মো: মাহবুবুর রহমান শিপন,খুলনা
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 124 Time View

খুলনা, ২৭ জুলাই:
খুলনার ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। মাত্র একদিন বয়সী এক নবজাতককে খুলনা-যশোর মহাসড়কের পাশে একটি কাগজের মোড়ানো প্যাকেটের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা — এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

সকালবেলা স্কুলে যাওয়ার পথে পথচারীরা রাস্তার ধারে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ইউপি সদস্য শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘিরে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ ও দুঃখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে। অনেকেই শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা দাবি করেছেন।

এ বিষয়ে ফুলতলা থানার এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং শিশুটিকে সম্পূর্ণ নিরাপদ স্থানে হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষের প্রশ্ন, কীভাবে কারো হৃদয়ে এতটা পাষাণতা থাকতে পারে যে একটি অসহায় নবজাতককে ফেলে যায় মৃত্যুর মুখে? যদি কোনো পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত চাপে কেউ এমন কাজ করে থাকে, তবুও এটি একটি অপরাধ— এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য উদাহরণমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com