1. dailyainerkantho@gmail.com : admin :
চট্টগ্রামে চার হাজার একর জায়গা উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:২৬|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

চট্টগ্রামে চার হাজার একর জায়গা উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 129 Time View

পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানে ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা।
চট্টগ্রামে দখল হয়ে যাওয়া প্রায় চার হাজার একর জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত রোববার সকাল সাড়ে ৯টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। টানা তিন দিন এ উচ্ছেদ অভিযান চলবে। অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ফারিস্তা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান। উচ্ছেদ অভিযানে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ উচ্ছেদ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জায়গা উদ্ধারে বড় ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবার। এসব জমি উদ্ধার করে কাঁটাতার দিয়ে খুঁটি দেওয়া হবে। এরপর সেখানে বনায়ন করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নগরের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলীর বাংলা বাজার পর্যন্ত সাগর উপকূলের নগর অংশে প্রায় চার হাজার একর ভূমি দখল করে ফেলেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মোস্তফা-হাকিম গ্রুপ, যমুনা গ্রুপ, জলিল কোম্পানি। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় সৃজিত গাছ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে এই চার হাজার একর জমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com