1. dailyainerkantho@gmail.com : admin :
চাঁদাবাজদের হুমকিতে অসহায় রিকশাচালক পরিবার, মানবাধিকার কর্মীর সাহসিক হস্তক্ষেপে উদ্ধার - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১:১৯|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

চাঁদাবাজদের হুমকিতে অসহায় রিকশাচালক পরিবার, মানবাধিকার কর্মীর সাহসিক হস্তক্ষেপে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 184 Time View

ঢাকা, আদাবর, ১৬ জুলাই ২০২৫:
একজন সহজ-সরল রিকশাচালক রিপন ও তার স্ত্রী সালমা, যিনি মানুষের বাসায় কাজ করেন—তারা সম্প্রতি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আদাবর, নবোদয় হাউজিং এলাকায় চিহ্নিত কিছু সন্ত্রাসী গত তিনদিন ধরে রিপনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদাবাজদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় রিকশা চালাতে হলে তাদের “চাঁদা” দিতে হবে।

ভয়ে তারা বাসা ছেড়ে আশ্রয় নেন অপর এক আত্মীয়ের বাসায় এবং সাহায্যের জন্য এস এম মোমো, সভানেত্রী, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র-এর শরণাপন্ন হন। তিনি বিষয়টি অবহিত করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা-কে। এরপর পুলিশের সহায়তায় সালমা ও রিপনকে উদ্ধার করে নিরাপদে তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।

এস এম মোমো জানান, “আমি নিজেও আজ সন্ত্রাসীদের নজরে পড়েছি, তারা আমাকে ফলো করেছে। কিন্তু আমি ভয় পাই না। মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। এই ঘটনার পর আমি এলাকাবাসী বিশেষ করে মহিলাদের আশ্বস্ত করেছি—তাদের পাশে সবসময় থাকব ইনশাল্লাহ।”

এ ঘটনাটি শুধু এক পরিবার নয়, গোটা সমাজের নিরাপত্তাহীনতার একটি প্রতিচ্ছবি। জাতীয় মানবাধিকার সমিতি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে আদাবর ও নবোদয় হাউজিং এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুন।

আর আপনার সাহসিকতা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকুক—এই কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com