1. dailyainerkantho@gmail.com : admin :
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন,আটক ২। - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন,আটক ২।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 137 Time View

 

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন,আটক ২।

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে মামা চেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত চেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র।
এ ঘটনায় ভাগিনা বিকাশসহ আরো পাঁচজন আহত হয়েছে। ঘটনার পর পরই এস আই রিপটন এর নেতৃত্বে পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হল ইয়াসিন ও আকরাম।
(১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত চেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে হাতে রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চেরাগ আলী মারা যান।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত চেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাঁধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে চেরাগ আলী মারা যান।

চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com