1. dailyainerkantho@gmail.com : admin :
জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৫|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 150 Time View

একে মিলন সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা।
আজ সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, আব্দুল ফরিদ, সিদ্দিকুর রহমান, রহিমা খাতুনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। অন্য এক বাড়িতে তল্লাশি করতে গেলে গ্রামের নীরিহ মানুষ পুলিশ দেখলেই ভয় পায় বিদায় নিরপরাধ ব্যাক্তি দৌড় দিলে তাকে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে যান এক পুলিশ সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। সেই সাথে অশালীন ভাষায় গ্রামের নারী-পুরুষকে গালি-গালাজ করে। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের ভয়ে আতঙ্কে আছি। একজন সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে এসে পুরো গ্রামবাসী আমরা এখন পুলিশের রোশানলের শিকার। নিরপরাধ, অসহায় নারী-পুরুষ কেউ স্বস্তিতে নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। যাদেরকে বিনাদোষে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com