1. dailyainerkantho@gmail.com : admin :
দাড়ি রেখে মাস্ক পরেও শেষ রক্ষা হলো না: ঈশ্বরদীতে আ.লীগ নেতা গ্রেপ্তার - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:২৭|
শিরোনামঃ
শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

দাড়ি রেখে মাস্ক পরেও শেষ রক্ষা হলো না: ঈশ্বরদীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 266 Time View

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরনকোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ও অভিযোগ

গ্রেপ্তারকৃত মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৪) ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত মানিক ফকিরের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন। মিনহাজ ফকির আজ মুখে মাস্ক পরে মধ্য আরনকোলা এলাকায় এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, “পুলিশ যেন সহজে তাকে চিনতে না পারে, সম্ভবত সেজন্য মুখে দাড়ি রেখেছেন। নিয়মিত মুখে মাস্ক পরে গোপনীয়ভাবে চলাফেরা করে আসছিল মিনহাজ ফকির। অবশেষে পুলিশের জালে তাকে ধরা পড়তেই হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com