1. dailyainerkantho@gmail.com : admin :
নড়াগাতীতে অভিযান: ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৩৮|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

নড়াগাতীতে অভিযান: ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাও.রজব আলী,নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 109 Time View

নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ রিয়াজুল শেখ (৩২), উপজেলার ৪ নম্বর মাউলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখ ওরফে মশারের ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করে নড়াগাতী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান ও এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামির দেহ তল্লাশিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় মাদক নির্মূলে নড়াইল জেলা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে নড়াগাতী থানা সূত্র। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com