1. dailyainerkantho@gmail.com : admin :
পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ১ জনের মৃত্যু - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 114 Time View

 পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আত্মহত্যার চেষ্টা করেছে দুই পরীক্ষার্থী। এর মধ্যে মিতু আক্তার রেশি (১৬) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি রয়েছে আরেক পরীক্ষার্থী আরমিনা আক্তার।

  বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ইউনিয়নে পৃথক এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। বলে বিষয়টি নিশ্চিত করেন, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার । এর মধ্যে নিহত মিতু আক্তার রেশি বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে।
জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে গণিত, উচ্চতর গণিত ও রসায়নে অকৃতকার্য হয় মিতু। ফল প্রকাশের সময় সে বাড়িতে একা ছিল। নিজের মোবাইলে ফলাফল দেখার পর নিজ শয়ন ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। তার ছোট ভাই ঘরের দরজা বন্ধ দেখে বাবা-মাকে খবর দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিতুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তার বাবা রুহুল আমিন বলেন, “ফল প্রকাশের আগের দিন মেয়েকে বুঝিয়েছিলাম। সে নিজেই বলেছিল, ‘কোনো সমস্যা নেই বাবা’। আমরা মরিচ ক্ষেতে কাজ করছিলাম, সে একাই ফলাফল দেখে, তারপর এমন কিছু করবে এটা কল্পনাও করিনি।”
অন্যদিকে, আরমিনা আক্তার নামের আরেক পরীক্ষার্থী বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ফেল করে। এ নিয়ে মা তাকে বকাঝকা করলে অভিমানে ঘরে থাকা তরল বিষ পান করে সে। পরে বমি শুরু হলে পরিবারের লোকজন বুঝতে পারে সে বিষপান করেছে এবং দ্রæত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরমিনা উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের আনছারুল হকের মেয়ে এবং চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
তার চাচি ইসামন বিবি বলেন, “মায়ের উপর অভিমান করেই বিষপান করেছে আরমিনা। আমরা সময়মতো হাসপাতালে নিয়ে এসেছি।”
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান জানান, “মিতু হাসপাতালে আসার আগেই মারা গেছে। আরমিনাকে ওয়াশ করে বিষমুক্ত করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে এবং আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।”
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুটি ঘটনাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com