1. dailyainerkantho@gmail.com : admin :
প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 113 Time View

 সদর উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়েছিলেন সুলাইমান মুন্সী নামের এক যুবক। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

রোববার (৬ জুলাই) উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, সুলাইমান তার বিয়ের তথ্য গোপন করে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে তারা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। কিন্তু মেয়েটি পরে জানতে পারেন যে সুলাইমান বিবাহিত এবং সন্তানের জনক। এতে তিনি সম্পর্ক ছিন্ন করেন।

সম্প্রতি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন সকালেই সুলাইমান পাত্রপক্ষকে গোপন ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা চালান। পরে তিনি সরাসরি মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, সুলাইমান আমাকে ব্ল্যাকমেইল করে ছবি দেখিয়ে অনেকবার টাকা নিয়েছে। আমি তার প্রতারণার শিকার। প্রায় এক লাখ টাকার মতো সে হাতিয়ে নিয়েছে।

ছাত্রীর মা বলেন, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছে এ লোক। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com