1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা। - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪২|
শিরোনামঃ
মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা।

মিরু হাসান
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 44 Time View

 

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা।

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
ফুসকার জন্য প্রস্তুত খাবারে কবুতরের বিষ্ঠা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের জন্য কারখানাকে জরিমানা করা হয়েছে। কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকার ওই ফুচকা ও চটপটি তৈরির কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, শহরে ‘ভাই-বোন’ ফুচকার আকর্ষণীয় আউটলেট থাকলেও রান্নার জায়াগা ছিল অস্বাস্থ্যকর। খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতির পাশাপাশি অভিযানে ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা এবং বেশ কয়েকদিন আগের সিদ্ধ করা পঁচা ডিম পাওয়ার প্রমাণ মেলে। এছাড়া চটপটি ও ফুচকা তৈরিতে ব্যবহৃত গাজর ও শসার বড় একটি অংশই ছিল পচা ও মানহীন।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। তিনি জানান, বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

তিনি আরো জানান, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই ১২ দিন কারখানাটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শনের পর সন্তোষজনক পরিবেশ পেলে পুনরায় চালুর অনুমতি দেওয়া হবেবগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্লাস্টিকের নন-ফুড গ্রেড পাত্রে গরম খাবার রাখা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com