1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে পুকুরে ভেসে উঠলো লাশ,পরিবারের দাবি হত্যা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:০৬|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

মনোহরগঞ্জে পুকুরে ভেসে উঠলো লাশ,পরিবারের দাবি হত্যা

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 190 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে একটি পুকুর থেকে জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বাচ্চু মিয়ার বাড়িতে তার ছেলে সাকিব হোসেনের সঙ্গে জামাল হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাকিবের সঙ্গে মহিনের ছেলে সবুজ, তাজুল ইসলামের ছেলে বাবলু, সামছুল হকের ছেলে অপু, আব্দুস সাত্তারের ছেলে সিজন এবং আবদুল খালেকের ছেলে হারুন মিলে জামালকে মারধর করে।

খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দিন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

জানা যায়, জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তার ছেলে আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে রাতেই জামাল ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন বলে পরিবারের দাবি। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন,দিশাবন্দ গ্রামের একটি পুকুরে জামালের মরদেহ ভাসতে দেখেন। লাশ উদ্ধারের সময় তার মাথায় ব্যান্ডেজ এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
জামালের ভাই অহিদুর রহমান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে তদন্ত করে অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি,সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধিকে খুঁজে বের করতে হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com