1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:০১|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 333 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লার মনোহরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ সুলতান খোকন ও এসএম মনসুর, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার এবং ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com