1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:১৯|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
  • 406 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

শীতের তীব্রতা থেকে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী ) উপজেলার সদরে  শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আবুল খায়ের, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুর রহিম, অহিদুর রহমান, আবদুল কাইয়ুম, কালের কন্ঠ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফিরোজ আলম, আলমগীর হোসেন, আলমগীর হায়দার, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবদুল ওহাব মিলন, দৈনিক জনদর্পণ প্রতিনিধি আনোয়ার হোসেন, মোঃ সহিদ উল্লাহ,  জামানা টিভির প্রতিনিধি ইমরান হোসেন।

সভাপতির বক্তব্যে আবু ইউসুফ বলেন,
শীত শুধু একটি ঋতু নয়, দরিদ্র মানুষের জন্য এটি এক কঠিন পরীক্ষা। সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। মনোহরগঞ্জ প্রেসক্লাব সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকতে চায়।

সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়বদ্ধতাও এর একটি বড় অংশ। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সেই দায়বদ্ধতারই একটি প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com