1. dailyainerkantho@gmail.com : admin :
মাদকসহ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৩৩|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

মাদকসহ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 107 Time View

 

মাদকসহ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক।

 

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাদস্যরা।

এর আগে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম রেজা ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মাদকসহ সেলিম রেজাকে আটক করে সেনাসদস্যরা।

স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল সেলিম। স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সফল হয়েছেন তারা। এ ধরনের অভিযান জেলায় চলমান থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com