1. dailyainerkantho@gmail.com : admin :
রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়নুল আবেদীন ফারুক - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:০০|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়নুল আবেদীন ফারুক

সাইফুল আলম সরকার
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 165 Time View

 

রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়নুল আবেদীন ফারুক

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গতকাল ১০ ই মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা জনাব জয়রুল আবেদীন ফারুক এমপি।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদের নবীন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে প্রতি বছরই বিভিন্ন সংগঠন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে, যার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com