1. dailyainerkantho@gmail.com : admin :
রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ - dailyainerkantho
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:৫৫|
শিরোনামঃ
ছাত্র জমিয়তের পদক্ষেপে ডাকসু সংগ্রহশালায় স্থান পাচ্ছে শাপলা চত্বরের আন্দোলনের আইকনিক চিত্র মাধবপুরে অপটিক্যাল ফাইবার কেটে চুরির অভিযোগ, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন আকিফ আব্দুল্লাহ: সাধারণ আলেম সমাজের অভিনন্দন ৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার 0x9197a3c5 ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের

রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬,
  • 16 Time View

 

রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খাদেমুল ইসলাম পঞ্চগড়
জেলা প্রতিনিধি!

পঞ্চগড়ের দেবীগঞ্জে আমনধানের ক্ষেত থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তার স্বামী বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তার আর বাড়িতে ফেরা হয়নি।

শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গেলে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এব্যাপার শুক্রবার দুপুরবেলা
দেবীগঞ্জ সার্কেলের সহকারী সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com