1. dailyainerkantho@gmail.com : admin :
রাস্তা বন্ধ করে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি- ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:৫৯|
শিরোনামঃ
শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

রাস্তা বন্ধ করে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি- ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬,
  • 41 Time View

 

রাস্তা বন্ধ করে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি- ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ, শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়া সহ গুরুতর অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পি.আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া। যার মূল কারন ৭৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি।এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ বুধবার ১৪ই অক্টোবর ২০২৬ইং রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, ফতুল্লার ধাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি প্রায় চার বছর ধরে ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল। তাঁর অভিযোগ, ২০২৬ সালের মার্চে এইচ এ এম মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাঁর কাছে ৭৫ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তৈয়ব মিয়ার অভিযোগ, পরবর্তী সময়ে কারখানায় হামলা চালিয়ে শ্রমিক-কর্মকর্তাদের বের করে দেওয়া হয়। রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে হয়রানি করতে একাধিক মামলা দায়ের ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার ও রপ্তানি চুক্তি বাতিল হয়েছে। প্রতিদিন আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে। তৈয়ব মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং রাস্তার অধিকার প্রতিষ্ঠায় আদালতে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জমির দলিল যাচাই করে রাস্তা খুলে দেওয়া, চাঁদা দাবির অভিযোগ তদন্ত, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com