1. dailyainerkantho@gmail.com : admin :
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায়, বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায়, বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 306 Time View

 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায়, বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানকারী এশিয়ার অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানায়। এর মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত।

পিগট বলেন উল্লেখ করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একইসঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে আশ্রয় দেওয়া অন্যান্য আঞ্চলিক দেশগুলোকেও প্রশংসা করেছে দেশটি।

 

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই দেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

বর্তমানে ক্যাম্পগুলোতে প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। নতুন আগমনসহ এখন ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com