1. dailyainerkantho@gmail.com : admin :
সময়ের বুক চিরে: একজন উবায়দুল্লাহ ফারুক— সৈয়দ মবনু - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

সময়ের বুক চিরে: একজন উবায়দুল্লাহ ফারুক— সৈয়দ মবনু

সৈয়দ মবনু
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 146 Time View

 

সময়ের বুক চিরে: একজন উবায়দুল্লাহ ফারুক— সৈয়দ মবনু

তোমরা দেখেছো—
বহু মাওলানা, বহু মৌলভী,
বহু ইসলামী নেতাকে
ক্ষমতার মিষ্টি স্বাদের জন্য
প্রতিযোগিতায় উন্মত্ত হতে।
কেউ মসনদের সিঁড়ি গোনে,
কেউ দীর্ঘশ্বাস ফেলে—
‘হায়! ক্ষমতার পেয়ালা
আমার ঠোঁটে এল না।’

কিন্তু তোমরা কি দেখেছো
সকিনার আলোয় দীপ্ত
একজন আবু হানিফা-এর মতো মানুষ?
না, তোমরা তা দেখনি।

তাই বলি—
একবার গিয়ে দেখে এসো
মাওলানা উবায়দুল্লাহ ফারুককে।
যদি নিয়তির শেষ প্রহর পর্যন্ত
তার পা সত্যের পথ থেকে না পিছলায়,
তবে এই যুগেও
আবু হানিফার প্রজ্ঞা
তার দৃষ্টিতে বিদ্যুতের মতো ঝলসে উঠবে।

তোমরা দেখেছো—
আন্দোলনের বিজয়ী পতাকা উড়ার পরে
সফলতার খেজুর ভাগাভাগি নিয়ে
দলাদলি, কোলাহল, সংঘাত।
বিজয়ের ময়দানে
কত হাত বাড়ে পুরস্কারের দিকে,
কত চোখ জ্বলে ওঠে লাভের আগুনে!
কিন্তু তোমরা কি দেখেছো
যুদ্ধশেষে গনিমতের ধন উপেক্ষা করে
আবার হাদিসের মজলিসে বসে পড়া
মহান আলিম
আব্দুল্লাহ ইবনে মোবারক-এর মহিমা?

না, তোমরা তা দেখনি।
তাই বলি—
যদি তার পা না পিছলায়,
তবে আবার দেখবে—
একজন উবায়দুল্লাহ ফারুক
ইলিমের মজলিসে দীপ্ত হয়ে উঠছে।

তার রক্তে বইছে
ইলিমের উত্তরাধিকার,
আমলের দীপ্ত আগুন,
আর রাজনৈতিক ঐতিহ্যের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com