
সোমবার, ১৪ জুলাই ২০২৫, দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পরে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স–এর সভাপতত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সাংগঠনিক সম্পাদক রাজু পারভেজ, সদর উপজেলা আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ ও কলেজ সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “গুপ্ত সংগঠন কর্তৃক মোব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিনষ্টের পাশাপাশি সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে”—এমন কঠোর প্রতিবাদ জানান।