
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
*দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) শাখায় নতুন স্থানীয় সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সমাজকল্যাণ সম্পাদক মোঃ মহিবুর রহমান নতুন সদস্যদের হাতে তাদের সংগঠনের পরিচয়পত্র তুলে দেন।
এ সময় মোঃ মহিবুর রহমান বলেন, “দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।
দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন, যা দেশে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়ের সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
নতুন সদস্যরা সমাজের নানা স্তরে সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।