1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৬|
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 647 Time View

সুনামগঞ্জ ১ সংসদীয় আসন (মধ্যনগর ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ)এই আসনে সম্ভাব্য তরুণ ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার।

সিলেট বিভাগের মধ্যে আসন ভিত্তিক আয়তনে অপেক্ষাকৃত বড় ও পাঁচ লক্ষ ভোটারের মধ্যে তরুণ ভোটারদের জনপ্রিয়তা ও নিজের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছেন এই প্রার্থী। ছাত্র জীবনে ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আপামর সুনামগঞ্জ জেলার সকলের নিকট পরিচিত হয়ে উঠেছেন।

ছাত্র রাজনীতির শুরুর দিকেই একজন মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের মাঝে।ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, সর্বোপরি কেন্দ্রীয় রাজনীতিতে বৃহত্তর সিলেটের ছাত্রনেতাদের আশ্রয়স্থল হয়ে উঠেছেন নিজ সাংগঠনিক দক্ষতায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবেও ছাত্র রাজনীতিতে অবদান রেখেছেন, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আরোপিত অন্যায় ভ্যাট বিরোধী দুই দুইটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনের সারির থেকে এবং আন্দোলন সফল
করে তুলেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
অধিকার আদায়ের ভ্যাট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি, ছাত্রলীগের হামলায় বাম হাত
ভেঙে গেছে ওই সময়। খুনী হাসিনা পতন আন্দোলনে ১৩,১৪,১৫,১৬ থেকে শুরু করে ২৪ এর অবৈধ নির্বাচনের আগেও ঢাকার রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।,শোনা যায় সাবেক প্রভাবশালী এই ছাত্রনেতা ছাত্রদলের রাজনীতিতে এখনো অনেক বেশি প্রাসঙ্গিক শুধুমাত্র নিজের সাংগঠনিক যোগ্যতায়।

স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকাকালীন জাতিসংঘের ইয়াং ইউথ লিডারশীপ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, তুলে ধরেছেন হাসিনা আমলের অন্যায় অবিচার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়।সৌন্দর্য্য ও প্রকৃতির লীলাভূমি তাহিরপুর এর সন্তান এই আসাদ মুরাদ তালুকদার সকলের দোয়া চেয়েছেন। ইচ্ছা প্রকাশ করেছেন অধিকার বঞ্চিত নিপীড়িত এই ভাটি অঞ্চলের প্রকৃতির সাথে লড়াই করে যাওয়া মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com