
পুলিশ সদর দপ্তর যে ৯টি বিষয় নিয়ে কাজ করছে এবং বিভিন্ন পর্যায়ে নির্দেশ পাঠিয়েছে তা বাস্তবে কতটা হচ্ছে তা জানার জন্য ডয়চে ভেলের পক্ষ থেকে দেশের কয়েকটি জেলার পুলিশ সুপারদের ফোন করলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ‘‘আমরা কিছু নির্দেশনা পেয়েছি৷ তবে এগুলো সংস্কার কমিশনের সুপারিশের অংশ কীনা তা আমাদের বলা হয়নি৷ এই ধরনের নির্দেশ পুলিশ সদর দপ্তর থেকে প্রায়ই আমাদের কাছে আসে৷”
পুলিশ কমিশন গঠন হলেই কি সম্ভব হবে পুলিশ সংস্কারের বাস্তবায়ন? আপনাদের কী ভাবনা? জানান মন্তব্যে৷