1. dailyainerkantho@gmail.com : admin :
২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার!! - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:৫৭|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার!!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২৬,
  • 91 Time View

 

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার!!

বগুড়া প্রতিনিধিঃ
ডিবি বগুড়ার মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা (গোয়েন্দা) শাখার এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুল মোড় কাজী ওয়াকফো টাওয়ারের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী মোঃ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলো, চারমাথা ধমকপাড়ার পিতা মৃত মতিয়ার রহমানের ছেলে
আব্দুল্লাহ আল রাহাত মামুনকে তার একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আটক করেন।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত স্পিকার বক্স খুলে তার মধ্যে বিশেষভাবে রক্ষিত সাদা কস্টেপ দ্বারা মোড়ানো দু’টি পুটলায়, প্রতিটি পুটলায় দশটি ছোট নীল রঙের এয়ারটাইট প্যাকেটে, মোট ২০টি প্যাকেটে প্রতি প্যাকেটে ১০০ পিস করে ২০টি প্যাকেটে মোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে, বগুড়া মহানগরের চারমাথা ভবেরবাজার এলাকাস্ত তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং এন্ড ওয়ার্কসপের ড্রয়ারে আরো ইয়াবা ট্যাবলেট আছে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ বেলা অনুমান সাড়ে ৫ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার হতে একটি নীলরঙের পলিথিনের প্যাকেটে আরো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে সাক্ষিদের সম্মুখে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী দীর্ঘদিন থেকে বগুড়া শহরের বিভিন্ন মাদক সেবিরের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে জানান।

ধৃত আসামীর বিরুদ্ধে, সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com