1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টায় আগুনে ছাই সাত দোকান ক্ষতি প্রায় ২৩ লাখ টাকা - dailyainerkantho
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৭|
শিরোনামঃ
নবায়নযোগ্য জ্বালানীতে জরুরী বিনিয়োগ বাড়িয়ে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করুন পঞ্চগড়ের আটোয়ারী ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু উস্কানীমূলক পোস্ট ঘিরে উত্তেজনার শঙ্কা, অভিযুক্ত চিকিৎসক ও তার ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ! বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের আগে নিয়োগ দিন ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত মাধবপুরে জমি বিরোধে সালিশ ভেঙে সংঘর্ষ, প্রাণ গেল এক বৃদ্ধের দুই প্রতিমন্ত্রীর পদচারণায় মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয় ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে প্রতিষ্ঠান ও প্রান্তিক মানুষ ঝুঁকিতে পড়বে আজ নন্দিত লেখক জহুর কবিরের জন্মদিন

বারহাট্টায় আগুনে ছাই সাত দোকান ক্ষতি প্রায় ২৩ লাখ টাকা

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 84 Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।৬ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১ টার এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৬ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে হাজিগঞ্জ বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সেখানে সাত দোকানের মালামাল এবং ঘর সহ প্রায় আনুমানিক ২৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে সোলাইমানের চা ও মনোহারী দোকান,রহুল আমিনের হোমিও দোকান,শাহজাহানের মনোহারী দোকান, শ্যামল রবি দাসের সেলুন,সরল ওষুধের দোকান,দুলালের ওষুধের দোকান, নিজাম উদ্দিনের হার্ডওয়্যারের দোকান।

স্থানীয়রা জানান, বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান প্রশাসক হিসাবে হাজীগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বর্গকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট ফরমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে। তারা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরো জানান আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিস্তারিত অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho