1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে জমি বিরোধে সালিশ ভেঙে সংঘর্ষ, প্রাণ গেল এক বৃদ্ধের - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২০|
শিরোনামঃ
বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

মাধবপুরে জমি বিরোধে সালিশ ভেঙে সংঘর্ষ, প্রাণ গেল এক বৃদ্ধের

ফরাস উদ্দিন
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
  • 148 Time View

 

মাধবপুরে জমি বিরোধে সালিশ ভেঙে সংঘর্ষ, প্রাণ গেল এক বৃদ্ধের

ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডাকা সালিশ বৈঠক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে গড়ায়।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে ব্যাপক আহতের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com