
পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমত সুদৃঢ় করার লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ‘২৪-এর ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে পদযাত্রাটি শুরু হয়ে ফায়ার সার্ভিস ক্লাব ঝাউতলা এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় জেলা, পৌরসভা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন (সাবেক) সভাপতি মাওলানা শেখ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা মোতাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকি বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা, পৌরসভা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।