1. dailyainerkantho@gmail.com : admin :
মোহনপুরে ছয়টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলন - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:৫৪|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

মোহনপুরে ছয়টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 47 Time View

 

মোহনপুরে ছয়টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলন

মশিউর রহমান রাজশাহী :
রাজশাহীর মোহনপুরে বিভিন্ন সড়ক উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এসব সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি।

 

উদ্বোধনকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছেন। সরকার গঠনের ছয় মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় গুরুদের ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

 

তিনি বলেন, আগামীতে সারাদেশের নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার দ্রুত কাজ করছে। এই কার্ড সকল ধর্ম, দল ও শ্রেণি-পেশার নারীরা পাবেন। একইভাবে কৃষি কার্ডের ক্ষেত্রেও কোনো বৈষম্য করা হবে না। কৃষকরাই এই কার্ডের সুবিধা পাবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী সরকার ও সাব্বির খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে—চাঁদপুর চৌরাস্তা জামে মসজিদের পাশ থেকে মাখনপুর গুচ্ছগ্রাম হয়ে মুনসুর মেম্বারের বাসা পর্যন্ত ১ হাজার ১৯৫ মিটার সড়ক; মৌগাছী জিপিএস থেকে কৃষ্ণপুর ইউজেডআর পর্যন্ত ১ হাজার ২০০ মিটার; কোটালীপাড়া ইউজেডআর থেকে কোটালীপাড়া বিডব্লিউডিবি পর্যন্ত ৯৯০ মিটার; দাঁড়াপাড়া থেকে মুগাইপাড়া হাট পর্যন্ত ১ হাজার ২৭০ মিটার; বিষহারা ইউজেডআর থেকে হাটখোলা পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার এবং কৃষ্ণপুর ইউজেডআর থেকে কৃষ্ণপুর পূর্বপাড়া পর্যন্ত ৪৫০ মিটার সড়ক।

 

স্থানীয়দের ভাষ্য, এসব সড়ক চাঁদপুর, নখড়াজিঘাট, হিন্দুপাড়া, ধোরসা, চক বিরহী, বিষহারা ও কৃষ্ণপুর এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে এসব এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com