1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৮|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ।

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬,
  • 9 Time View

 

পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ।

খাদেমুল ইসলাম নিজন্ব প্রতিবেদক
পঞ্চগড়/

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে থাকার অভিযোগে মো. শহিদুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টারের শয়নকক্ষ থেকে ওই নারীসহ তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, আটক নারীর বয়স ১৯ বছর। তিনি পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী মঙ্গলবার বিকেল থেকে শহিদুল ইসলামের চিনিকলের কোয়ার্টারে অবস্থান করছিলেন। রাতে তিনি খাবার কিনতে মিলগেট বাজারে গেলে কয়েকজন যুবকের সন্দেহ হয়। পরে তাঁরা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের বাসায় যান। সেখানে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে ওই নারীসহ শহিদুল ইসলামকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কোনো ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেননি বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com