1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৪|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬,
  • 10 Time View

 

মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নে ডিলারের দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চাল নিয়ে একটি পিকআপ মাধবপুরের একটি পার্টির কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা শাহপুর বাজারে পিকআপটি আটক করেন বলে জানা গেছে।

ভান্ডারুয়া গ্রামের বাসিন্দা মুঞ্জিল মিয়া অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নেওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপুর বাজারে পিকআপটি আটক করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মুঞ্জিল মিয়া আরও অভিযোগ করেন, পিকআপটি আটকের পর জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে আমাকে হুমকি দেওয়ার পাশাপাশি টাকার প্রলোভন দেখিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। তবে তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে জানান।

এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগী চাল না পেয়ে ফিরে গেছেন। অথচ সেই চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনায় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, গরিব-দুঃখী মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল এভাবে বিক্রি করার অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা ঘটনার উপযুক্ত তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক জানান, “ঘটনাস্থলে দুই খাদ্য পরিদর্শক পাঠিয়েছি।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com